মস্কোতে দুই শতাব্দীর মধ্যে সর্বোচ্চ তুষারপাত

রাশিয়ার রাজধানী মস্কোতে চলতি মাসে যে তুষারপাত হয়েছে তা দেশটির গত ২০০ বছরের ইতিহাসে রেকর্ড। বেশ কিছু এলাকায় তুষারের পুরুত্ব ৬০ থেকে ৯২ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছেছে বলে জানা গেছে।

মস্কো স্টেট ইউনিভার্সিটির আবহাওয়া বিশেষজ্ঞরা এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রায় ১ কোটি ৩০ লাখ জনসংখ্যার শহর মস্কো। শহরের বিভিন্ন স্থান থেকে প্রকাশিত ছবিতে ব্যাপক তুষারপাত স্পষ্টভাবে দৃশ্যমান। এমন তুষারপাতে মস্কোতে বসবাসকারী নাগরিকরা চরম দুর্ভোগের সম্মুখীন হয়েছেন।

মস্কো অঞ্চল জুড়ে কমিউটার ট্রেনের সময়সূচি বিলম্বিত এবং অনেক ক্ষেত্রে তা বাতিল করা হয়েছে। এছাড়া রাস্তাগুলোতে যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। শহরের কিছু অংশে মানুষের উপস্থিতিই খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।

সূত্র: দ্য মস্কো টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *