ছাগল ছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের
টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়া ছাগল ছানা উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ফায়ার সার্ভিসের দল তাদের মরদেহ উদ্ধার করে। টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত কূপ থেকে ছাগল ছানা উদ্ধার করতে গিয়ে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার (২০ জুন) সকালে মধুপুর বনাঞ্চলের টেলকি এলাকায় এই দুর্ঘটনায় একই পরিবারের বাবা-ছেলেসহ মোট চারজনের মৃত্যু হয়।…

