সিঙ্গাপুরের মুখোমুখি বাংলাদেশ: লক্ষ্য ইতিহাস ও চক্রপূরণ
এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। জয় দিয়ে এক বছরের সফল পথচলার ইতি টানতে মরিয়া কাবরেরার শিষ্যরা। দেশের ফুটবলে গত একটি বছর ছিল পরিবর্তনের ও প্রাপ্তির। হামজা চৌধুরী ও শমিত সোমদের মতো প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তিতে বদলে যাওয়া বাংলাদেশ আজ এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে। সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে…

