দেশে অপসাংবাদিকতা রুখতে এবং গণমাধ্যমের মর্যাদা ফিরিয়ে আনতে প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরির আহ্বান জানিয়েছেন বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, বর্তমানে দেশে ভুয়া সাংবাদিকদের দাপট বেড়ে গেছে। গণমাধ্যমের হারানো গৌরব ও জনআস্থা ফিরিয়ে আনতে দ্রুত প্রকৃত সাংবাদিকদের একটি তালিকা করা প্রয়োজন। শনিবার (২৫ এপ্রিল, ২০২৬) দুপুরে ফেনীতে সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

সভায় বক্তারা সাংবাদিকদের ‘সোশ্যাল টিচার’ থেকে ‘সোশ্যাল ডক্টর’ বা সামাজিক চিকিৎসক হওয়ার পরামর্শ দেন। সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পেশার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।