চট্টগ্রাম-২ নির্বাচনী আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন সঠিক বলে রায় দিয়েছে হাইকোর্ট এবং তার প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে। মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রিটের পক্ষে সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং জামায়াত প্রার্থীর পক্ষে ব্যারিস্টার এসএম শাহরিয়ার কবির শুনানি করেন।
ফটিকছড়ি আসনের বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীর প্রার্থিতা ফেরাতে হাইকোর্টে রিট করেছিলেন। গত ২২ জানুয়ারি ঋণ পুনর্বিন্যাসের কারণে তার নাম খেলাপি তালিকা থেকে বাদ দিয়ে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ বলবৎ রাখেন।
এর আগে ১৮ জানুয়ারি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের আবেদনে চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত খেলাপি তালিকা থেকে নাম বাদ সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছিলেন। এর পূর্বে হাইকোর্ট সরোয়ার আলমগীরের নাম খেলাপি তালিকা থেকে মুছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। একই দিন নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে।

