মোহাম্মদপুর-আদাবরে পুলিশের ৪ ঘণ্টার ঝটিকা অভিযান: আটক ১০০
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে কিশোর গ্যাং ও ছিনতাইকারী বিরোধী ৪ ঘণ্টার এক সাঁড়াশি অভিযানে ১০০ জনকে আটক করেছে পুলিশ। আসন্ন রমজান ও ঈদ সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে নেমেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় পরিচালিত চার ঘণ্টার এক বিশেষ অভিযানে অন্তত…

