রাঙামাটি থেকে দূরপাল্লার বাস সেবা স্থগিত
পরিবহন মালিক সংগঠনগুলোর মধ্যে বিরোধের জেরে রাঙামাটি জেলা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতি। এই সিদ্ধান্তে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বৃহস্পতিবার সকাল থেকে জেলার সব বাস টার্মিনাল নিস্তব্ধ। আগাম কোনো বিজ্ঞপ্তি ছাড়াই এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুততম সময়ে…

