শিরোনাম

বাংলাদেশ–জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি: বাণিজ্য ও বিনিয়োগে খুলছে নতুন দিগন্ত

বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে টোকিওতে স্বাক্ষরিত হয়েছে একটি ঐতিহাসিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ)। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশ কোনো দেশের সঙ্গে ইপিএ চুক্তিতে যুক্ত হলো, যা দেশের আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। ঢাকায় পাঠানো এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে…

আরও পড়ুন

ইশরাক ফিরিয়ে আনবেন বাবার সেই সোনালী ঢাকা; গ্যাস সংকট ও চাঁদাবাজ মুক্ত আধুনিক ঢাকা-৬ গড়ার অঙ্গীকার

পুরান ঢাকাকে অবহেলার অন্ধকার থেকে মুক্ত করে আধুনিক ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনে ধানের শীষের কান্ডারি প্রকৌশলী ইশরাক হোসেন। শুক্রবার বলধা গার্ডেনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তাঁর নির্বাচনী ভিশন তুলে ধরে বলেন যে পুরান ঢাকার মানুষ এখনো ৭০ বছরের পুরনো জরাজীর্ণ পাইপলাইনের ওপর নির্ভরশীল। আধুনিক সুউচ্চ ভবন হলেও গ্যাস লাইন…

আরও পড়ুন

জ্বালানি তেলের দাম হ্রাস

জ্বালানি তেলের দাম আবারও কমানো হয়েছে। ফেব্রুয়ারির প্রথম দিনেই দেশের বাজারে ২ টাকা কমানো হলো এর দাম। রোববার (১ ফেব্রুয়ারি) থেকে নতুন দামে বিক্রি হবে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিন। শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা…

আরও পড়ুন

অ্যামাজনের ব্যাপক ছাঁটাই: প্রযুক্তি খাতে নতুন নয় এই চিত্র

প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠানগুলো এখনো ব্যাপক ছাঁটাইয়ের সমস্যায় জর্জরিত। সাম্প্রতিকতম ঘটনায় অ্যামাজন ১৬ হাজার চাকরি কমানোর ঘোষণা দিয়েছে। এটি এমন একটি ধারা যা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতার অনেক আগে থেকেই শুরু হয়েছিল: নতুন প্রযুক্তির আগমনের ফলে সাংগঠনিক পরিবর্তন। প্রযুক্তি জায়ান্টরা নিজেদের পুনর্গঠন করার সিদ্ধান্তের ভিত্তিতে সফল বা ব্যর্থ হয়, যার মূল্য প্রায়ই লক্ষাধিক কর্মীকে দিতে হয়।…

আরও পড়ুন

সাম্প্রদায়িক বিভাজনের অবসান ঘটিয়ে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার প্রত্যয় বিএনপির : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না এবং সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে। তিনি বলেন, যারা হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চায়, তারা মূলত দেশের ক্ষতি করছে। সবাই একসঙ্গে এগিয়ে গেলে কোনো শক্তিই দেশের অগ্রযাত্রা থামাতে পারবে না, তবে বিভাজনের রাজনীতি দেশকে পিছিয়ে…

আরও পড়ুন

স্বর্ণের দামের প্রতি মানুষের আগ্রহ কেন বাড়ছে?

“স্বর্ণের দাম বেড়েছে”—এমন খবর এখন প্রায় প্রতিদিনই শোনা যায়। তবুও মানুষের কৌতূহল কমে না; বরং অনেকেই অপেক্ষায় থাকেন, কবে দাম কমার খবর আসবে। বাস্তবতা হলো, বছরের শুরু থেকেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী। নতুন বছরে প্রতি আউন্স স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে আগের বছরের তুলনায় বড় ধরনের প্রবৃদ্ধি দেখিয়েছে। এই পরিস্থিতি সাধারণ মানুষ থেকে শুরু করে…

আরও পড়ুন

কর্মসংস্থান ও মাদক মুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি ইশরাক হোসেনের

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি, বিনিয়োগ বাড়ানো এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠাই তার প্রধান লক্ষ্য। জনগণকে সঙ্গে নিয়ে ভবিষ্যতে এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি। শুক্রবার রাজধানীর সূত্রাপুর থানার ক্যাপিটাল জেনারেল হাসপাতালের সামনে ধানের শীষের গণসংযোগের আগে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন ইশরাক হোসেন। তিনি…

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি, ব্যাহত কার্যক্রম

জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বানে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সমর্থনে চট্টগ্রাम বন্দরে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল-এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে এই কর্মবিরতি পালন করছেন তারা। তবে বন্দর কর্তৃপক্ষের পরিচালক প্রশাসন ওমর ফারুক দাবি করেছেন বন্দর জেটিতে কাজ চলছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়েছে এই ধর্মঘট।…

আরও পড়ুন

দুর্নীতিবাজদের কঠোর শাস্তির ঘোষণা তারেক রহমানের

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দলের কেউ সন্ত্রাসে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না। যেকোনও মূল্যে দুর্নীতি প্রতিরোধ করা হবে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপার্সন বলেন, বিএনপি যতবার…

আরও পড়ুন

মস্কোতে দুই শতাব্দীর মধ্যে সর্বোচ্চ তুষারপাত

রাশিয়ার রাজধানী মস্কোতে চলতি মাসে যে তুষারপাত হয়েছে তা দেশটির গত ২০০ বছরের ইতিহাসে রেকর্ড। বেশ কিছু এলাকায় তুষারের পুরুত্ব ৬০ থেকে ৯২ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছেছে বলে জানা গেছে। মস্কো স্টেট ইউনিভার্সিটির আবহাওয়া বিশেষজ্ঞরা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রায় ১ কোটি ৩০ লাখ জনসংখ্যার শহর মস্কো। শহরের বিভিন্ন স্থান থেকে প্রকাশিত ছবিতে ব্যাপক তুষারপাত স্পষ্টভাবে…

আরও পড়ুন