জ্বালানি তেলের দাম আবারও কমানো হয়েছে। ফেব্রুয়ারির প্রথম দিনেই দেশের বাজারে ২ টাকা কমানো হলো এর দাম। রোববার (১ ফেব্রুয়ারি) থেকে নতুন দামে বিক্রি হবে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিন। শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। কেরোসিনের দাম ১১৪ থেকে কমিয়ে ১১২ টাকা করা হয়েছে। অন্যদিকে, পেট্রলের দাম প্রতি লিটার ১১৮ টাকা থেকে কমিয়ে ১১৬ টাকা এবং অকটেনের দাম ১২২ থেকে কমিয়ে ১২০ টাকা করা হয়েছে।

