তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা চূড়ান্ত

তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর তালিকা চূড়ান্ত হয়েছে। আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্র পরিচালনার জন্য নতুন মন্ত্রিসভা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত এই সরকারে থাকছেন ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালেই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। আজ বিকেলেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন।

পূর্ণমন্ত্রীদের তালিকায় অভিজ্ঞতার প্রাধান্য

নতুন মন্ত্রিসভার পূর্ণমন্ত্রীদের তালিকায় বিএনপির জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নেতাদের প্রাধান্য দেওয়া হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের মতো বর্ষীয়ান রাজনীতিকরা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলাবেন। এছাড়া তালিকায় রয়েছেন এ জেড এম জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু এবং কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মতো নেতারা। টেকনোক্র্যাট কোটায় পূর্ণমন্ত্রী হচ্ছেন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং মোহাম্মদ আমিন উর রশীদ। নারীদের মধ্যে আফরোজা খানম রিতা পূর্ণমন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন।

পূর্ণমন্ত্রী হচ্ছেন যাঁরা

১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২. আমীর খসরু মাহমুদ চৌধুরী ৩. সালাহউদ্দিন আহমদ ৪. ইকবাল হাসান মাহমুদ (টুকু) ৫. মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ৬. এ জেড এম জাহিদ হোসেন ৭. অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান (টেকনোক্র্যাট) ৮. আবদুল আউয়াল মিন্টু ৯. কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ১০. মিজানুর রহমান মিনু ১১. নিতাই রায় চৌধুরী ১২. খন্দকার আবদুল মুক্তাদীর ১৩. আরিফুল হক চৌধুরী ১৪. জহির উদ্দিন স্বপন ১৫. মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট) ১৬. আফরোজা খানম (রিতা) ১৭. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ১৮. আসাদুল হাবিব দুলু ১৯. মো. আসাদুজ্জামান ২০. জাকারিয়া তাহের ২১. দীপেন দেওয়ান ২২. আ ন ম এহছানুল হক মিলন ২৩. সরদার সাখাওয়াত হোসেন (বকুল) ২৪. ফকির মাহবুব আনাম (স্বপন) ২৫. শেখ রবিউল আলম

প্রতিমন্ত্রীদের তালিকায় তরুণ ও নতুনদের চমক

তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় ২৪ জন প্রতিমন্ত্রীর তালিকায় বড় ধরনের চমক দেখা গেছে। বিশেষ করে ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের স্থান দেওয়া হয়েছে। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকি প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। এছাড়া বিএনপির তরুণ প্রজন্মের নেতাদের মধ্যে ইশরাক হোসেন, অনিন্দ্য ইসলাম অমিত, শামা ওবায়েদ এবং সুলতান সালাউদ্দিন টুকু এই তালিকায় রয়েছেন। তালিকায় আমিনুল হকের নাম রয়েছে টেকনোক্র্যাট হিসেবে।

২৪ প্রতিমন্ত্রী হচ্ছেন যাঁরা

১. এম রশিদুজ্জামান মিল্লাত ২. অনিন্দ্য ইসলাম অমিত ৩. মো. শরিফুল আলম ৪. শামা ওবায়েদ ইসলাম ৫. সুলতান সালাউদ্দিন টুকু ৬. কায়সার কামাল ৭. ফরহাদ হোসেন আজাদ ৮. আমিনুল হক (টেকনোক্র্যাট) ৯. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ১০. হাবিবুর রশীদ ১১. মো. রাজিব আহসান ১২. মো. আব্দুল বারী ১৩. মীর শাহে আলাম ১৪. জোনায়েদ সাকি ১৫. ইশরাক হোসেন ১৬. ফারজানা শারমিন ১৭. শেখ ফরিদুল ইসলাম ১৮. নুরুল হক ১৯. ইয়াসের খান চৌধুরী ২০. এক ইকবাল হোসেইন ২১. এম এ মুহিত ২২. আহমেদ সোহেল মঞ্জুর ২৩. ববি হাজ্জাজ ২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

দীর্ঘ দুই দশক পর আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে বিএনপি। অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গঠিত এই মন্ত্রিসভা দেশের বিদ্যমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার কত দ্রুত সম্পন্ন করতে পারে, এখন সেটিই দেখার বিষয়। নবনির্বাচিত এই সরকারের হাত ধরেই বাংলাদেশের নতুন এক যাত্রা শুরু হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *