চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকায় শুল্ক এড়িয়ে আনা প্রচুর পরিমাণ ভারতীয় বস্ত্র এবং ভেজাল পণ্য আটক করেছে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ টিম।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড অবগত হয় যে কোতোয়ালি থানার অধীনে খাতুনগঞ্জের একটি গুদামে শুল্ক এড়িয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র পণ্য ও ভেজাল সামগ্রী মজুদ রয়েছে। এই তথ্যের পরিপ্রেক্ষিতে কোস্ট গার্ড ও পুলিশ সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করে এবং গুদামটি তল্লাশি করে। অভিযানে প্রায় চার কোটি টাকা মূল্যের অবৈধ পণ্য উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কাচ ও প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের থলি, ভেজাল অলিভ অয়েল, অলিভ অয়েল তৈরির কাঁচামাল এবং বোতলের লেবেল। অভিযানের সময় অবৈধ ব্যবসায়ীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পলায়ন করায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

