আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ফিরল রাজার রাজত্ব
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন সিকান্দার রাজা। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ফেরার পাশাপাশি ব্যাটার ও বোলারদের তালিকায়ও এসেছে বড় পরিবর্তন। টি-টোয়েন্টি বিশ্বকাপের রোমাঞ্চের মধ্যেই আইসিসি তাদের সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে। আর এতেই দেখা গেছে বড় ধরনের ওলটপালট। জিম্বাবুয়েকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সুপার এইটে তোলা অধিনায়ক সিকান্দার রাজা আবারও টি-টোয়েন্টি অলরাউন্ডারদের ‘সিংহাসন’ পুনরুদ্ধার করেছেন।…

