ইডেনে ভারত-উইন্ডিজ ‘অঘোষিত’ কোয়ার্টার ফাইনাল: সমীকরণ কী?
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার মরণ-বাঁচন লড়াইয়ে আজ কলকাতায় মুখোমুখি হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ পরিত্যক্ত হলে কপাল পুড়তে পারে বর্তমান চ্যাম্পিয়নদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে আজ ক্রিকেট বিশ্বের নজর কলকাতার ইডেন গার্ডেন্সে। গ্রুপ-১-এর শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। কাগজে-কলমে এটি কোয়ার্টার ফাইনাল না হলেও, বাস্তব সমীকরণ বলছে আজ…

